জাতীয় দলের ব্যস্ততার কারণে শুরু থেকে দলে সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব। দলের ভারসাম্যের জন্য তার পরিবর্তে অন্য ক্রিকেটার নেয়ার ইচ্ছার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। যেহেতু অল্প কয়েক ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব। তাই তিনি আর না করেননি। নিজের নাম সরিয়ে নিয়েছেন এবারের আইপিএল থেকে। তাই এবারের আইপিএল থেকে কোনো অর্থই পাবেন না সাকিব।
অন্যদিকে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু থেকে দলে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও, একটি ম্যাচেও সেরা একাদশে জায়গা পাননি তিনি। শুধু দলের সঙ্গে থেকেই কি পূর্ণ অর্থ পাবেন মুস্তাফিজ।
.png)
আইপিএলের প্লেয়ার্স কন্ট্রাক্ট অনুযায়ী, কোনো ক্রিকেটারকে চুক্তিবদ্ধ হলে সেই ক্রিকেটার যদি পুরো মৌসুমে একটি ম্যাচও না খেলেন এবং দলের সঙ্গে থাকেন সেক্ষেত্রে চুক্তির পূর্ণ অর্থই পাবেন তিনি। মুস্তাফিজ যদি পুরো আসরে কোনো ম্যাচ নাও খেলেন, তবে তিনি পুরো অর্থ অর্থ্যাৎ ২ কোটি রুপিই পাবেন।
লিটন দাসের ভাগ্যে কী রয়েছে! তাকেও খুব বেশি ম্যাচে পাচ্ছে না কলকাতা। কারণ মে মাসের শুরু দিকে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় দল। সেখানে শুরুর দিকে যাওয়ার কথা রয়েছে লিটনের। তবে এর মাঝে প্রায় ২৫ দিনের মতো সময় পাচ্ছেন বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটার। তাই আইপিএলে খেলার সুযোগটা কাজে লাগাতে চান তিনি। সেক্ষেত্রে লিটনের ভাগ্যে কত টাকা থাকছে? নিয়ম অনুযায়ী তিনি যতগুলো ম্যাচ খেলবেন কিংবা দলের সঙ্গে থাকবেন ঠিক তত ম্যাচের জন্যই অর্থ কিংবা পারিশ্রমিক পাবেন লিটন।