ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ৯ এপ্রিল ২০২৩
যেখানে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি
লিওনেল মেসি ও রোনালদো

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একটা সময় লা লিগায় দু’জনের লড়াই ছিল চোখে পড়ার মতো। তবে এখন তাদের দু’জনের কেউই সেখানে নেই। দল বদলের হাওয়ায় একজন প্যারিসে, অন্যজন সৌদি ক্লাবে। 

এদিকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চলতি মৌসুমে শেষ হচ্ছে মেসির চুক্তি। নতুন করে চুক্তি নবায়ন হবে কিনা সেটিও প্রায় অনিশ্চিত। তবে ইউরোপীয় ইতিহাসে পর্তুগিজ তারকা রোনালদোকে ছাড়িয়ে গেছেন এ আর্জেন্টাইন তারকা।

এতদিন ইউরোপীয় ক্লাবের ইতিহাসে ৭০১টি গোল নিয়ে রেকর্ডের শীর্ষস্থান ধরে রেখেছিলেন মেসি ও রোনালদো। এবার সেই রেকর্ডের শীর্ষে উঠে গেছেন মেসি। 

Advertisement

শনিবার রাতে নিঁসের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে দারুণ এক গোলে মেসি পিএসজিকে লিড এনে দেন। যার মধ্য দিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭০২-এ।

ইউরোপীয় ক্লাবের হয়ে ৭০১ গোল করতে বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের স্ট্রাইকার রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। সেখানে তাকে ছাপিয়ে গেছেন পিএসজি ফরোয়ার্ড মেসি। ৮৪১ ম্যাচ তিনি ৭০২তম গোল করেছেন। 

২০০৫ সালে অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন মেসি। পিএসজির জার্সিতেও করেছেন ৩০ গোল। মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক। ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারে তিনি এই কীর্তি গড়েছেন। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় রোনালদোর সামনে মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!