ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেসির গোলে পিএসজি’র জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১, ৯ এপ্রিল ২০২৩
মেসির গোলে পিএসজি’র জয়
সংগৃহীত ছবি

বাঁ পায়ের সেই পরিচিত শটে দলকে এগিয়ে নিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু এরপরই পিএসজিকে চেপে ধরল নিস। তবে একের পর এক সুযোগ পেয়েও পোস্টের বাঁধায় এবং জানলুইজি দোন্নারুম্মার দৃঢ়তায় শেষ পর্যন্ত জালের দেখা পায় নিস। 

উল্টো দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করল নিস। দলটির এই হারে ফরাসি লিগ ওয়ানে টানা দুই হারের পর জয়ে ফিরল প্যারিস জায়ান্টরা।

নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রামোস।

এই জয়ে লিগ শিরোপা দৌড়েও ভালোমতো টিকে থাকল মেসির দল। ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯, দ্বিতীয় স্থানে থাকা লাস ৬ পয়েন্ট পেছনে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!