ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রিমিয়ার লিগে আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৭, ৭ এপ্রিল ২০২৩
প্রিমিয়ার লিগে আবাহনীর জয়
প্রিমিয়ার লিগে আবাহনীর জয়। ছবি: বাফুফে

আজ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব। ৪০ দিনের বিরতির পর শুরু হলো এ লিগ। শুরুর দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হোঁচটের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে ছয়বারের লিগ জয়ী ঢাকা আবাহনী লিমিটেড। 

শুক্রবার রাজশাহীতে জেলা স্টেডিয়ামে নবাগত ফর্টিস এফসিকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ কোচ মারিও লেমোসের শিষ্যরা। আকাশী নীলদের হয়ে গোল করেন কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিন্দ্রেস ও নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার নোরাহ। এর আগে প্রথম পর্বের খেলা ১-১ গোলে ড্র ছিলো দুই দল। 

খেলার ৯ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় আবাহনী। গোল করেন কলিন্দ্রেস (১-০)। বক্সের বাইরে থেকে কোস্টারিকার ফরোয়ার্ডের জোরালো শট জড়িয়ে যায় জালে।  খেলার ১৩ মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান দ্বিগুণ করে নোরাহর (২-০) সৌজন্যে। নাইজেরিয়ান ফরোয়ার্ড একাই নৈপুণ্য দেখিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁপায়ে অনেকটা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন।

Advertisement

দুই গোলে পিছিয়ে থেকে ফর্টিস চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু সফল হতে পারেনি। বিরতির পরও দুইদল খেলেছে। তবে আবাহনীকে আগের দুই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর নবাগতরা পারেনি একটি গোলও শোধ দিতে।

আবাহনী ১১ ম্যাচে সপ্তম জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিস তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!