ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে পাকিস্তানি আম্পায়ারকে সম্মাননা দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ৭ এপ্রিল ২০২৩
যে কারণে পাকিস্তানি আম্পায়ারকে সম্মাননা দিলো বিসিবি
যে কারণে পাকিস্তানি আম্পায়ারকে সম্মাননা দিলো বিসিবি। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড বিপক্ষে বাংলাদেশের এক মাত্র টেস্ট ম্যাচটি ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারের শেষ টেস্ট। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন। শুক্রবার (৭ মার্চ) ম্যাচটি ছিল তার আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার হিসাবে শেষ ম্যাচ। তবে আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নিলোও আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার ইচ্ছা আছে তার। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পরই দুই দলের খেলোয়াড়রা বাউন্ডারি লাইনে চলে যান আলিম দারকে সম্মাননা জানানোর জন্য। বাউন্ডারি লাইনের সামনে গিয়ে সারিবদ্ধ হন দুই দলের ক্রিকেটাররা। এরপর তাদের করতালির মধ্য দিয়ে মাঠ থেকে বিদায় নেন পাক এই আম্পায়ার।

এর আগে ২০০০ সালে অভিষিক্ত হন আলিম দার। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করা হয় তার নাম। এরপর ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ২০১০ ও ২০১২ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। 

Advertisement

পাকিস্তানের এই আম্পায়ার সর্বোচ্চ তিনবার ডেভিড শেফার্ড ট্রফিও জিতেছেন। চারটি বিশ্বকাপ ফাইনালসহ ছেলেদের ক্রিকেটে রেকর্ড ৪৩৫টি ম্যাচ পরিচালনা করেন আলিম দার। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!