শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচ জিতলেই গ্রুপ পর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রাখবে দলটি।
এর আগে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুইটিতে জয় ও একটিতে ড্র করে নেইমার-সিলভাদের উত্তরসূরীরা। গত ৩১ মার্চ ‘গ্রুপ এ’ এর প্রথম ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭। ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।
.png)
এছাড়া গত ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে চিলিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিলের যুবারা। এরপর ৪ এপ্রিল কলম্বোকে ৩-১ গোলে হারায় তারা। এতে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ গ্রুপের’ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিলের যুবারা।
এদিকে গ্রুপ এ'তে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিলি। একই সঙ্গে ৪ পয়েন্ট করে অর্জন করে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথায়ক্রমে উরুগুয়ে ও ইকুয়েডর। চার ম্যাচে কোনো জয় না পাওয়া কলম্বো রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।