লাতিন আমেরিকার টুর্নামেন্ট কোপায় কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিলের নারীরা।
অন্যদিকে, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হারিয়ে মহাদেশের সর্বোচ্চ ট্রফি জিতে নেয়। এরপর ব্রাজিল মুখোমুখি হয় ইউরোপসেরা নারী ইংল্যান্ড দলের।
.png)
তবে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে ‘ফিনালিসিমা’ শিরোপা জিতেছে ইংল্যান্ড।
এদিন ম্যাচের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। তবে ব্যবধান মাত্র এক গোলের হওয়ায় সব সময়ই সমতায় ফেরার সুযোগ ছিল ব্রাজিলের। আর সেটিই ঘটে ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে। ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ।
এরপর ট্রাইবেকারে দুই দলের প্রথম শট জালে প্রবেশের দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন। এরপর তৃতীয়টি থেকে ইংল্যান্ড গোল করলেও মিস করেন ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা। আর আর্পসের ওই একটি সেইভই ইংল্যান্ডকে ম্যাচে রাখে। এরপর চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের আনন্দে ভাসান কেলি।
চার মাস পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপ আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড (র্যাঙ্কিং ৪) আর ব্রাজিল (র্যাঙ্কিং ৯)। তার আগেই অনুষ্ঠিত হয়ে গেল ফিনালিসিমার ম্যাচটি। এ ম্যাচটি দেখতে ৮৩ হাজারের বেশি দর্শক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন।