ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সাকিবের দেরিতে বোলিংয়ের কারণ জানালেন তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫১, ৪ এপ্রিল ২০২৩
সাকিবের দেরিতে বোলিংয়ের কারণ জানালেন তাইজুল
ছবি: ডেইলি বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে লড়াই করছে বাংলাদেশ। প্রথম দিনে টাইগার স্পিনারদের দাপটে ২১৪ রানে গুটিয়ে যায় আইরিশরা। অথচ এ টেস্টে প্রথম দুই সেশনে বলই করেননি সাকিব। অবশ্য এর কারণ জানিয়েছেন টাইগারদের আরেক স্পিনার তাইজুল ইসলাম।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৭.২ ওভারের মধ্যে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৪ রান। এতে টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদের তুলনায় ১৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পিনার তাইজুল ইসলাম। তিনি একাই পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ তুলে নেন ২ উইকেট। 

Advertisement

এ পরিসংখ্যানই বলে দেয় এদিন স্পিনাররা উইকেটে বেশ সহায়তা পেয়েছেন। এরপরও প্রথম দুই সেশনে বলই হাতে নেননি টাইগার দলপতি সাকিব। ৬৬তম ওভারে প্রথম বল করতে আসেন তিনি। পুরো দিনে করেছেন মাত্র ৩ ওভার।
 
বিষয়টি নিয়ে তাইজুল বলেন, ‘তেমন কোনো কারণ আমাদের বলেননি। হয়তো আমাদের দিয়ে করানোর ইচ্ছে ছিল উনার। হয়তো আমরা যদি ভালো না করতাম, তাহলে উনি আসতেন।’
 
তিনি আরো বলেন,  অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবেন। ভুল কিছু হলে পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি উনি অনেক ভালো জানেন। যখন যেটা শেয়ার করা দরকার, সেটি করছিল। উনি আমাদের ওপর আত্মবিশ্বাসী ছিলেন দেখে আমাদের দিয়ে করিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!