ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

‘তরুণরা সাকিবের কাছ থেকে শিখবে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৬, ৪ এপ্রিল ২০২৩
‘তরুণরা সাকিবের কাছ থেকে শিখবে’
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। এ টেস্টের প্রথম দিনেই দাপুটে বোলিংয়ে খেলা নিজেদের করে নিয়েছে টাইগার বাহিনী। সাকিব আল হাসানের নেতৃত্বে ২১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেতে অনুমতি পাননি সাকিব। এছাড়া আগামী ৯ থেকে ১৪ মে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝ পর্বও মিস করতেন সাকিব। 

এসব কারণে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন টাইগার অলরাউন্ডার সাকিব। আইপিএলে না যাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন সাকিব।

Advertisement

মঙ্গলবার (৪ এপ্রিল) বাংলাদেশ-আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচ চলাকালীন গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় তিনি দাবি করেন, ডিপিএলে খেললে তরুণ ক্রিকেটাররা সাকিবের থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করবে।

তিনি আরো বলেন, ‘সাকিব অনেক দিন পরপর ডিপিএল খেলে থাকে, তবে তরুণ ক্রিকেটারদের জন্য কিন্তু বিরাট ব্যাপার। সাকিবের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা। এটাই অনেক কিছুই শেখার আছে এবং আমার মনে হয় এই অভিজ্ঞতা তরুণরা কাজে লাগাতে পারলে সামনের দিকে ওদেরই অনেক উপকার হবে।’

বিসিবির প্রধান নির্বাচকের দাবি, সেরা খেলোয়াড়কে সঙ্গে পাওয়া, কাছ থেকে পাওয়া এটা একটি বিরাট ব্যাপার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!