পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য কিউই স্কোয়াডে সুযোগ পেয়েছেন চাঁদ বোয়েস, কোল ম্যাককেঞ্চি, বেন লিস্টার, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।
এদিকে আইপিএলের জন্য ডেভন কনওয়ে, টিম সাউদি, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ফিল অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসনের মতো ক্রিকেটারা এ স্কোয়াডে জায়গা হারিয়েছেন।
.png)
এছাড়াও দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও ভারতে অবস্থান করছেন। কিন্তু ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছেন তিনি।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, গত বছর ঘরের মাঠে এবং দেশের বাইরে পাকিস্তানের বিপক্ষে বিভিন্ন ফরম্যাটে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি আমরা। তারা যেখানেই খেলুক, তাদের শক্ত প্রতিপক্ষ বলতেই হবে।
বিশ্বকাপের আগে দলে নতুনদের সুযোগ দেওয়া নিয়ে তিনি আরো বলেন, পাকিস্তানে এই সিরিজটি তরুণ ক্রিকেটারদের জন্য শেখার মঞ্চ। বিশ্বকাপের বছরে বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা দারুণ কাজে দেবে।
এদিকে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি অস্ত্রকেই কাজে লাগাতে চায় কিউইরা। তাই দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে কিংবদন্তি স্পিনার ও পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ সাকলায়েন মুশতাককে।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর শুরু হবে ১৪ এপ্রিল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। এই সিরিজ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এরপর একদিন বিরতি দিয়েই রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে দু’দল। সিরিজটি শেষ হবে ৭ মে।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চাঁদ বোয়েস, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককেঞ্চি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইস সোধি, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়ং।