ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

নিজ হাতে মাঠকর্মীদের যত টাকা উপহার দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১১, ৩১ মার্চ ২০২৩
নিজ হাতে মাঠকর্মীদের যত টাকা উপহার দিলেন সাকিব
সাকিব আল হাসান

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান ছুটেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখান থেকে আবার মাঝ উইকেটের দিকে যান টাইগার অলরাউন্ডার। সেখানে পৌঁছে দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কিছু একটা বলেছিলেন তিনি।

পরে জানা গিয়েছিল, সাকিবের কাছ থেকে অর্থ পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীরা।

শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে ৭ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। এদিন হারলেও সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এদিনও ম্যাচ শেষ হতে সাকিব দিলেন আবারো বড় মনের পরিচয়। 

Advertisement

আজ চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়েছেন সাকিব। নগদ সেই অর্থ ম্যাচ শেষে নিজ হাতে চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছে বুঝিয়ে দিয়েছেন তিনি। এই টাকা শুধুমাত্র মাঠকর্মীদের জন্যই।

মাঠে সেই টাকা বন্টনও করে দিয়েছেন কিউরেটর বাবু। অবশ্য সাকিবের আগের বরাদ্দকৃত ১ লাখ টাকা এখনো মাঠকর্মীদের হাতে এসে পৌঁছায়নি। এ বিষয়ে কিউরেটর বাবু জানিয়েছেন যেহেতু ক্যাশ করার ব্যাপার, দ্রুতই চলে আসবে বরাদ্দকৃত সেই টাকা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!