শুক্রবার (২৪ মার্চ) রাতে দুবাইয়ের শারজায় বোলিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নামে শাদাবের দল।
প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে কেবল ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে (১৩ বল হাতে রেখে) ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে খেলতে নামা পাকিস্তান সব বোলারের সামনেই নড়বড়ে ছিল। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করা ইমাদ ওয়াসিম খেলেন ৩২ বল।
.png)
টি-টোয়েন্টি ফরম্যাটের বিপরীত এই ইনিংসে অবশ্য টপ অর্ডারদের ব্যর্থতার দায়ও রয়েছে। এই অলরাউন্ডার নামার আগেই ৪১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল শাদাবের দল।
আফগানদের হয়ে ফজলহক ফারুকি, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট নেন।
টি–টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই পাকিস্তানের বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম জয়। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।