ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে খেলা প্রসঙ্গে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ২১ মার্চ ২০২৩
আইপিএলে খেলা প্রসঙ্গে যা বললেন লিটন
ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে ভিন্ন ভিন্ন দুই ফ্রাইঞ্চাইজিতে বাংলাদেশের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান- সাকিব আল হাসান ও লিটন দাস। আসরটি খেলতে ইতোমধ্যে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব-লিটন।   বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

অবশ্য এই বোর্ড কর্তা বলেছিলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।

Advertisement

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পরে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘আমরা এপ্লাই করেছি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। পেলে জানাবো। ’

লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টর এই সময়টার জন্যও কি এনওসি চেয়েছেন? জবাবে লিটন বলেছেন, ‘ডিসিশন হয়নি এখনও। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।’

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে সাকিব আল হাসান এবং লিটন দাস। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের খেলবেন দিল্লি ক্যাপিটালয়ের হয়ে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!