জানা গেছে, সিলেটে স্টেডিয়াম থেকে সাকিব নামের একজনকে আটক করা হয়েছে। এক দর্শকের প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
সোমবার (২০মার্চ) বিকাল ৫টার দিকে স্টেডিয়ামের ৩ নম্বর গেটে এ ঘটনা ঘটে। মূলত মাঠে দর্শক প্রবেশ করানো নিয়ে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতে। সাকিবের শার্টের বোতাম ছেঁড়া দেখা গেছে। পরে তাকে আটক করে সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু। তিনি বলেন, ‘আমি এখনো ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।’