একটি ওয়ানডে ম্যাচে ফলাফল আনতে কমপক্ষে ২০ ওভার খেলতে হয়। সিলেটে বৃষ্টি বাগড়া দেয়ার পর কাট-অফ টাইম নিশ্চিত করা হয়েছে রাত ৯টা ৩৩ মিনিট। এই সময়ের মধ্যে খেলা শুরু করা গেলে ২০ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়াতে পারে ১৮৫ রান।
নিয়ম অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রাত ১১টা ৫৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে। বৃষ্টি বাধায় তাই কার্টেল ওভারে নতুন লক্ষ্য পেতে যাচ্ছে আইরিশরা। এই ম্যাচে সর্বনিম্ন ২০ ওভার খেলা না হলে ডাকওয়ার্থ লুইস মেথডে পড়বে না ম্যাচ।
.png)
আর এ কারণেই আইরিশদের জন্য ওভারের পাশাপাশি বাংলাদেশের দেওয়া ৩৫০ রানের লক্ষ্য প্রতি মুহূর্তে কমছে। ২০ ওভার খেলা হলে তাদের সামনে লক্ষ্য হবে ১৮৫ রান। ২৫ ওভারে ক্ষেত্রে ২১৭ বা ৩০ ওভার খেলা হলে আয়ারল্যান্ডকে করতে হবে ২৪৬ রান। মূলত লক্ষ্য কত হবে সেটি নির্ভর করছে কত ওভার খেলা হবে তার ওপর।
অবশ্য ৯টা ৩৪ মিনিট পর্যন্ত বল মাঠে না গড়ালে সেক্ষেত্রে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর এতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ম্যাচটিও বৃষ্টির সামনে ম্লান হয়ে পড়তে পারে!