ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো একটি ফুটবল ক্লাবের মালিক রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২০ মার্চ ২০২৩
আরো একটি ফুটবল ক্লাবের মালিক রোনালদো
রোনালদো নাজারিও

একের পর এক ফুটবল ক্লাব কিনছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। বর্তমানে দুটি ক্লাবের মালিকানা থাকার পর এবার তৃতীয় আরেকটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন তিনি। তথ্যটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। 

পর্তুগিজ সংবাদমাধ্যম মাইসফুটবল পোর্টালের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানায়, নতুন করে পর্তুগালের একটি ক্লাব কিনতে যাচ্ছেন রোনালদো। দেশটির তৃতীয় বিভাগের যে ক্লাবটিকে রোনালদো কিনতে চাচ্ছেন, সেটির নাম আমোরা।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদো ২০১৮ সালে প্রথম কোনো ক্লাবের মালিকানা কেনেন। স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়ে প্রথমবারের মতো ক্লাব মালিকের খাতায় নাম লেখান সাবেক এই ফুটবলার।

Advertisement

বর্তমানে ক্লাবটির ৮২ শতাংশের মালিক রোনালদো। তিনি কিনে নেয়ার পর থেকে স্প্যানিশ ফুটবলের শীর্ষ স্তরে টিকে থাকার সংগ্রাম করে চলেছে ক্লাবটি। এরপর ২০২১ সালের শৈশবের ক্লাব ক্রুজেইরো কিনে নেন রোনালদো। স্পেন ও ব্রাজিলের পর এবার পর্তুগালেও নিজের ব্যবসার সম্প্রসারণ করতে চান তিনি।

গত কয়েক বছর ধরে পর্তুগালের ফুটবলের বাজারে ঢোকার চেষ্টা করছেন রোনালদো। আমোরাকে দিয়েই তিনি এবার সেই কাজ সম্পন্ন করতে চান। বর্তমানে ক্লাবটির ৭৫ শতাংশের মালিকানা স্প্যানিশ গ্রুপ ওডেমিরা কাপতিলের দখলে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!