আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। তবে শতকের দেখা না পেলেও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের কীর্তি গড়েন তামিম ইকবাল। এই ক্লাবে নাম লেখাতে ২৩৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলেছিলেন এ টাইগার অধিনায়ক।
.png)
এবার সাকিব-তামিমের পর ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজারি ক্লাবের সদস্য হতে তার প্রয়োজন মাত্র ৫৫ রান।
প্রসঙ্গত, ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিক রহিমের। এখন পর্যন্ত ২২৭ ইনিংস খেলে ৬ হাজার ৯৪৫ রান করেছেন তিনি। এর মধ্যে ৮ সেঞ্চুরির সঙ্গে ৪৩টি হাফসেঞ্চুরি করেছেন মুশি।
এছাড়াও সাত হাজারি ক্লাবের সদস্যের দৌঁড়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ওয়ানডে ক্যারিয়ারে ১৯০ ইনিংস খেলে ৪ হাজার ৯৫০ রান করেছেন সাইলেন্ট কিলার।