ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের সঙ্গে বিজয়ও এখন গ্র্যাজুয়েট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ১৯ মার্চ ২০২৩
সাকিবের সঙ্গে বিজয়ও এখন গ্র্যাজুয়েট
আনামুল হক বিজয়

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে জয়ের পরদিনই ফের নতুন খবরে আলোচনায় সাকিব আল হাসান। বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন তিনি, এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানেও।

একই দিনে গ্র্যাজুয়েট হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও। সাকিবের পাশাপাশি তিনিও এআইইউবির সমাবর্তনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় দলে ‘পড়ুয়া’ হিসেবে মুশফিকুর রহিমের খ্যাতি আছে। মাঠের পারফরম্যান্সে পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন তিনি। তবে সাকিব আর বিজয়ের পড়াশোনার ব্যাপারটা ক্রিকেটপ্রেমীদের ধারণার বাইরে ছিল।

Advertisement

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শাইনপুকুরের বিপক্ষে বিজয়ের আবাহনী লিমিটেডের ম্যাচ ছিল। সমাবর্তন অনুষ্ঠানে আসায় নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ভাগে ছিলেন না এ ক্রিকেটার।

পরে অবশ্য আবাহনীর হয়ে ওপেন করেছেন বিজয়। খোঁজ নিয়ে জানা গেছে, অনুমতি নিয়েই এমনটা করেছেন তিনি। প্রতিপক্ষ দলও কোনো আপত্তি জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!