সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এই অঞ্চলের দেশগুলোর খেলোয়াড়রাই অংশ নিয়ে থাকে। বয়সভিত্তিক থেকে সিনিয়রদের আসরেও একই নিয়ম ছিল। তবে এবার ব্যতিক্রম হয়েছে।

.png)
২০ থেকে ৩১ মার্চ ঢাকায় বসছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। সবগুলো ম্যাচ হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। সাফের দেশগুলো ছাড়াও এবার থাকছে রাশিয়া।
আসরটির এবারের পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। তাদের অনুরোধে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলছে রাশিয়া।