ইংল্যান্ড সিরিজ শেষ করেই দুবাইয়ে গিয়েছিলেন সাকিব। সেখানে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টাইগারদের টি-২০ ও টেস্ট দলের এ অধিনায়ক।
সাকিব দুবাই থেকে দেশে ফিরেছেন আজই। শুক্রবার সকাল এগারোটার দিকে সিলেটে পৌঁছান তিনি। এরপর সরাসরি দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন এ অলরাউন্ডার।
.png)
এদিন অনুশীলনের সময় বুকে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মেহেদী মিরাজ। এর আগে বৃহস্পতিবার বাঁ-হাতে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জাকির হাসান। তার স্থলাভিষিক্ত হয়েছেন রনি তালুকদার।
শনিবার দুপুর ২টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে আইরিশরা। খেলাটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং রনি তালুকদার।