ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

এবার প্রযোজনায় আসছেন সাকিব আল হাসান!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ২৮ আগস্ট ২০২২
এবার প্রযোজনায় আসছেন সাকিব আল হাসান!
ছবি: সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠের বাইরেও নানা কাজে যুক্ত রেখেছেন নিজেকে। নিজের নামে আছে ফাউন্ডেশন। সেখান থেকে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করেন তিনি।

কিছু ব্যবসার সঙ্গেও যুক্ত সাকিব আল হাসান। এবার গুঞ্জন উঠেছে নতুন পরিচয়ে আসতে যাচ্ছেন সাকিব, নাম লেখাতে যাচ্ছেন প্রযোজকের খাতায়।

কোন ধরনের ভিডিও প্রোডাকশনে সাকিব আল হাসান বিনিয়োগ করবেন, তা এখনো জানা যায়নি। তবে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট প্রযোজনায় তিনি আসছেন বলে আলোচনা ছড়িয়েছে।

ওই ওটিটি প্ল্যাটফর্মের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শিগগিরই একটি আয়োজনের মাধ্যমে প্রযোজক সাকিব আল হাসানকে সবার সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

সাকিব আল হাসান দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার বক্তব্য যাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!