ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমালোচকদের কড়া জবাব দিলেন লিটনের স্ত্রী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৫ মার্চ ২০২৩
সমালোচকদের কড়া জবাব দিলেন লিটনের স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

গত বছর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের বাবর আজমের পর তিন ফরম্যাট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি। তবে হঠাৎ করেই চেনা ছন্দ হারিয়ে ফেলেন এ বাংলাদেশি ওপেনার। 

ঘরের মাঠে বিপিএল ও ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডেতে ব্যাটে রান পাননি লিটন। এমনকি ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যাট হাতে ইনিংস রাঙাতে পারেননি তিনি। তবে শেষ ম্যাচে টাইগারদের ইতিহাস গড়ার দিনে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ব্যাটার।

মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যাট হাতে স্বামী যখন ইংলিশ বোলারদের তুলোধুনো করছে, তখন বাড়িতে বসে স্যোসাল মিডিয়া কাঁপিয়েছেন লিটন পত্নী সঞ্চিতা। 

Advertisement

ক্যারিয়ারের খারাপ সময়ে লিটনের সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন সঞ্চিতা। 

মিরপুরে আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারের নবম অর্ধ শতক তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন লিটনের স্ত্রী।

সেখানে তিনি লিখেছেন, কেউ একজন তো আছে যে তোমার ব্যর্থতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তুমি নিশ্চিত কর (পারফরম্যান্সের মধ্যে দিয়ে) যাতে করে তাদের দমবন্ধ হয়ে আসে। অভিনন্দন জেবি। তোমার সবচেয়ে বড় ভক্ত।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন যথাক্রমে ৭, ০, ০ রান করেছিলেন। সে কারণেই তাকে নিয়ে প্রশ্ন উঠছিল। 

অবশেষে ইংলিশদের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করেন লিটন। যার মধ্যে দশটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ইতিহাস গড়ার দিনে এমন ইনিংস কিছুটা হলেও লিটনকে স্বস্তি যোগাবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!