ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম দিন শেষে শক্ত অবস্থানে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫০, ৯ মার্চ ২০২৩
প্রথম দিন শেষে শক্ত অবস্থানে শ্রীলংকা
ফাইল ছবি

ক্রাইস্টচার্চে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম দিনেই শক্ত অবস্থানে তৈরী করে নিয়েছে সফরকারীরা। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে নিয়েছে লংকানরা। এদিন খেলা হয়েছে ৭৫ ওভার।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে শ্রীলংকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। শুরুতেই ওশাদা ফার্নান্দো ১৩ রান করে আউট হয়ে গেলেও অধিনায়ক দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস জুটি গড়ে তোলেন।

করুণারত্নে এবং মেন্ডিসের ১৩৫ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় শ্রীলংকা। ৮৭ বলে ৪০ রান করে দলীয় ১৫১ রানের মাথায় আউট হন করুণারত্নে। মেন্ডিস খেলেন ৮৩ বলে ৮৭ রানের ইনিংস। অ্যাঞ্জেলো ম্যাথিউজ খেলেন ৪৭ রানের ইনিংস।

Advertisement

দিনেশ চান্দিমাল মাঝারিমানের একটা ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। মিডল অর্ডারে নিরোশান ডিকভেলা ব্যর্থ হন। তিনি করেন কেবল ৭ রান।

দিন শেষে ৩৯ রান নিয়ে ব্যাট করছেন ধনঞ্জয় ডি সিলভা এবং ১৬ রান নিয়ে ব্যাট করছেন কাসুন রাজিথা। এদিকে নিউজিল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন টিম সাউদি, ২ উইকেট নেন ম্যাট হেনরি এবং এক উইকেট নেন মিচেল ব্রেসওয়েল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!