গত ২৮ মে স্তাদিও দি ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ম্যাচ শুরুর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সময় গন্ডগোল বেঁধে যায়। সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি।
সে সময় অনেকটা দাঙ্গার মতো বেঁধে যায় সেখানে। প্যারিসের পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা যায়। যেখানে আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। এমন ঘটনার পর ফাইনাল শুরু হয়েছিল ৩৬ মিনিট দেরিতে। ঘটনাটির জন্য প্রাথমিকভাবে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ।
.png)
তবে গত ফেব্রুয়ারিতে একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর ঘটনাটির জন্য উয়েফার অব্যবস্থাপনাকে দায়ী করে। উয়েফা জানিয়েছে, স্টেডিয়ামের এ, বি, সি, এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির গেট, যেখানে 'সবচেয়ে কঠিন পরিস্থিতির অবতারণা হয়েছিল' সেখানকার টিকেটধারী সব ভক্তদের অর্থ ফেরত দেওয়া হবে।
লিভারপুল সমর্থকদের জন্য ফাইনালে ১৯ হাজার ৬১৮টি টিকেট বরাদ্দ ছিল। ফাইনালের টিকেটের মূল্য ছিল ৭৪ ডলার থেকে ৭৩৩ ডলার পর্যন্ত।