ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

দর্শকবিহীন গ্যালারিতে লড়ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৬ মার্চ ২০২৩
দর্শকবিহীন গ্যালারিতে লড়ছে টাইগাররা
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া হয়েছে আগেই। এই মূহুর্তে ধবল ধোলাইয়ের শঙ্কায় পড়েছে টিম টাইগার্স।

এ অবস্থায় সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়িয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি কোনোভাবে জিতলেই লজ্জা থেকে বাঁচবে তামিম ইকবালের দল।

তবে এদিন মাঠে দর্শক উপস্থিতি নেই বললেই চলে। মাঠের সব গ্যালারি ফাঁকা, বলা যায় দর্শকের আকাল। স্টেডিয়ামের বাইরেও নেই উৎসুক মানুষের ভিড়। সাধারণত ঘরের মাঠে খেলা হলে দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে স্টেডিয়াম। তবে এবার বন্দরনগরীতে দেখা গেছে ভিন্ন চিত্র। 

Advertisement

যদিও সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে শেষ ওয়ানডেতে দর্শকের আগ্রহ নেই খেলা দেখার। 

অবশ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যাওয়াও এর পেছনে বড় কারণ হতে পারে। অবস্থা এতটাই বেগতিক যে, চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে মাইকিং করেও টিকিট বিক্রি করতে পারেনি বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!