ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে রেকর্ড শুধু মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ৪ মার্চ ২০২৩
যে রেকর্ড শুধু মুশফিকের
মুশফিকুর রহিম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কাণ্ডারিদের অন্যতম একজন মুশফিকুর রহিম। দলের দুঃসময়ে নিজেকে বহুবার প্রমাণ করেছেন তিনি। এজন্য ক্রিকেট বোর্ডও তাকে যথাযথ সুযোগ দিয়েছে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের ১৫০তম ম্যাচ খেলেছেন মুশফিক। এর মাধ্যমে একই ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড বুকে নাম লিখিয়েছেন মিস্টার ডিপেন্ডবল।

অবশ্য ঘরের মাঠে নিজের ১৫০তম ম্যাচটি ভুলেই যেতে চাইবেন মুশফিক। দীর্ঘদিন ধরে চলমান বাজে ফর্মের ধারা থেকে এ ম্যাচেও বেরোতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। স্যাম কুরানের করা ডেলিভারিতে বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে।

Advertisement

তবে শুধু মুশফিকই নন, এক ভেন্যুতে সর্বোচ্চ ম্যাচ খেলার ক্রিকেটারদের মধ্যে প্রথম চারজনই বাংলাদেশের। শেরে বাংলা স্টেডিয়ামে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দুইয়ে আছেন সাকিব আল হাসান।

একই ভেন্যুতে  ১৩২ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদ তিনে ও চারে আছেন ১২১ ম্যাচ খেলা তামিম ইকবাল। হারারে স্পোর্টস ক্লাবে ১০১ ম্যাচ খেলে পাঁচে সাবেক জিম্বাবুইয়ান ব্যাটার হ্যামিল্টন মাসাকাদজা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!