ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের প্রতিপক্ষ বার্সা না জাভি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ৩ মার্চ ২০২৩
রিয়ালের প্রতিপক্ষ বার্সা না জাভি!
জাভি হার্নান্দেজ

খেলার ২৬ মিনিট। তখন বল দখলে এগিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে বল পেয়ে কোত দি ভোয়ার মিডফিল্ডার ফ্রাংক কেসির নেয়া শট কোনোমতে পা দিয়ে ঠেকান থিবো কোর্তোয়া।

তবে ফিরতি বল ঠেকাতে গিয়ে পায়ে লাগিয়ে নিজের জালে জড়ান রিয়ালের ডিফেন্ডার এডার মিলিতাও। বাকি সময়ে গোল না হওয়ায় কোপা দেল রে-র প্রথম লেগের সেমিফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

এই জয়ে টানা দুই এল ক্ল্যাসিকো জিতল বার্সেলোনা। পাশাপাশি অতীত পরিসংখ্যান মিলিয়ে সব দেখায় ৯৯তম এল ক্ল্যাসিকো জয়ের দেখা পায় স্প্যানিশ জায়ান্টরা।

Advertisement

১২১ বছরের দ্বৈরথ; ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এই ধরায় ক্লাব ফুটবলের অন্যতম বড় লড়াই হিসেবে ধরা হয় এল ক্ল্যাসিকোকে। যদিও এখন সেই উত্তাপ বা উন্মাদনার লেশ মাত্র নেই। তারকার ঝনঝনানিও শোনা যায় না। মূলত ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি স্পেন ছাড়ার পর অনেকটাই পানসে হয়ে উঠেছে এল ক্ল্যাসিকো। 

শেষ কুয়েকটা ম্যাচের চিত্রনাট্যও সেই কথা বলবে। গতকাল ২৮৬ নাম্বার ক্ল্যাসিকোতে লস ব্লাঙ্কোসদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

গেল কয়েক বছরে বার্সার অবস্থা ছিল যাচ্ছে তাই। মূলত আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসি চলে যাওয়া পর থেকে দলটির এমন অবস্থা। প্রধান কোচের রোনাল্ড কোম্যানের অধীনে তেমন ভালো করতে পারেনি দলটি।

সে সময় বার্সেলোনার বলার মতো অর্জন ছিল শুধু মাত্র একটি কোপা দেল রে শিরোপা উচিয়ে ধরা। তাছাড়া তেমন কিছু করতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এমনকি এক সময় দাপুটে থাকা দলটি কোপা দেল রে কিংবা লা লিগায় হারতে বসেছিল নিজের চেয়ে কম শক্তিশালী দলের কাছেও।

বার্সার এই দুঃসময়ে হাল ধরেন দলটির এক সময়ের দাপুটে খেলোয়াড় ও কোচ জাভি হার্নান্দেজ। তবে সাবেক এই খেলোয়াড় দলটির দায়িত্ব নেয়ার পর তাৎক্ষণিকভাবে তেমন কিছু পরিবর্তন করতে পারেনি।

গত বছর রিয়াল মাদ্রিদকে হারিয়ে ভালো কিছু করার বার্তা দিয়েছিল বার্সা। ভক্তকুলের অনেকেই মনে করেছিল বার্সার এই বুঝি দুঃসময় কেটে যাচ্ছে। কিন্তু কয়েকটা ম্যাচ যাওয়ার পর আগের অবস্থায় ফিরে আসে দলটি।  

অন্যদিকে পর্তুগিজ তারকা রোনালদো চলে যাওয়ার পর তেমন কোনো চাপের মুখে পড়েনি রিয়াল মাদ্রিদ। পরে ধীরে ধীরে তারকা হারাতে থাকে রিয়াল। একে একে চলে যায় মার্সেলো, সার্জিও রামোস, গ্যারেথ বেল ও ক্যাসেমেরোর মতো তারকারা।

তবে তারকা হারালেও দলে তার প্রভাব পড়েনি। তারকারা চলে গেলেও তার শূন্যস্থান পূরণ করেন করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ডি সিলভার মতো খেলোয়াড়রা।

ফলে ২০২১-২২ লা লিগা, সুপার কাপ ২০২১-২২, ফিফা ক্লাব বিশ্বকাপ ২২ ও টানা দুইবার চ্যাম্পিয়ন লিগ জেতে রিয়াল। এছাড়া চলতি বছরেও ভালো ফর্মে রয়েছে দলটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুরকে ৫-২ গোলে হারিয়ে প্রথম লেগ শেষ করে রিয়াল। তবে চলতি বছরে আন্তর্জাতিক আসরে ভালো করলেও ঘরোয়া লিগে শীর্ষ স্থান ধরে রাখতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে এখন তাদের পয়েন্টের পার্থক্য ৮।

সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান অনুযায়ী ক্লাব ফুটবলের মহাদেশীয় আসরে রিয়াল ভালো খেললেও নিজের জাত চেনাতে পারেনি বার্সা। ইউরোপে এমনকি ঘরোয়া লিগেও কমে আসে রিয়াল-বার্সার দাপট। তবে সম্প্রতি রিয়ালের চেয়ে বার্সাকে একটু বেশিই দুরবস্থায় পড়তে হয়েছে।

যার প্রভাব পড়েছে এল ক্ল্যাসিকোর ফলেও। সর্বশেষ ৬ ম্যাচের ৪টিতেই জিতেছে রিয়াল। এর আগে অবশ্য টানা কয়েক ম্যাচে রিয়ালের ওপর ছড়ি ঘুরিয়েছিল বার্সা। তাতে লাভ হয়নি। তবে রিয়ালের ফর্ম ফেরানো এখন সময়ের ব্যপার। কারণ দলে নেই কোনো ইনজুরি । সবাই রয়েছে দুর্দান্ত ফর্মে। অন্যদিকে বার্সা ইনজুরি কাটিয়ে নিজেদের ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছে। 

বার্সার দায়িত্ব নেয়ার পর থেকে রিয়ালের বিপক্ষে নিজের জাত চেনাতে পারছে বার্সা। চলতি বছরে দুইটি এল ক্ল্যাসিকো জিতেছে কাতালান ক্লাবটি। তাই হয়তো গতকাল সবশেষ ম্যাচের আগে বার্সা যে রিয়ালের বিপক্ষে ফেভারিট, তা মানেননি জাভি।

তবে ম্যাচ শেষে বার্সার জয়ই বলে দেয় রিয়ালের বিপক্ষে এখনো ফেভারিট কাতালানরা। মূলত রিয়ালের প্রতিপক্ষ বার্সা নয়, জাভি! কারণ সাবেক এই বার্সা খেলোয়াড় দলটির কোচ হয়ে আসার পর রিয়ালের বিপক্ষে ম্যাচ হারেনি তারা। মূলত জাভির টোটকাতেই হারেনি দলটি। তাই বার্সাকে হারাতে হলে আগের জাভির জাদুকে হারাতে হবে রিয়ালকে।

ফলে বলা যেতেই পারে, রিয়ালের মূল প্রতিপক্ষ এখন বার্সেলোনা নয়, জাভি। যে রহস্য সমাধানের পথ খুঁজে না পেলে সামনে আরো বিপদে পড়তে হবে দলটিকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!