এবার বর্ষসেরা ওয়ানডে একাদশের স্বীকৃতি স্বরূপ একটি স্মারক ক্যাপ পেয়েছেন মেহেদী মিরাজ।
.png)
সোমবার মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ মাথায় দিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ হাতে পেলাম।
২০২২ সালে ১৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৬৬ গড়ে করেছেন ৩৩০ রান। ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছিলেন এ টাইগার অলরাউন্ডার। এমন পারফর্ম্যান্সের স্বীকৃতি হিসেবেই তাকে বর্ষসেরা ওয়ানডে দলে স্থান দিয়েছে আইসিসি।