ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ওপরের দিকে ব্যাট করতে চান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ২ জানুয়ারি ২০২৩
ওপরের দিকে ব্যাট করতে চান মিরাজ
ছবি: ডেইলি বাংলাদেশ

দেখতে দেখে দোরগোড়ায় চলে এসেছে বিপিএল। টুর্নামেন্টের আগে সব দলই শুরু করেছে নিজেদের প্রস্তুতি। ব্যতিক্রম নয় ফরচুন বরিশালও। দলের অন্যতম তারকা মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে ওপরের দিকে ব্যাট করতে চান বলে জানিয়েছেন তিনি।

সোমবার অনুশীলন শেষে মিরাজ নিজের ব্যাটিং পজিশন সম্পর্কে বলেন, টিম ম্যানেজমেন্ট যেটা ডিসিশন নেবে সেখানেই ব্যাট করবো। এখনো অনেক সময় বাকি আছে। তবে আমি মনে করি যে টিমের পজিশন অনুযায়ী আমাকে যেখানেই খেলাক না কেন আমি প্রস্তুত। তবে আমি চাইবো উপরের দিকে ব্যাট করতে। দেখা যাক কি হয়।

নিজের দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুবই ভালো হয়েছে। আমাদের টিমে সাকিব ভাই আছেন, গত আসরেও খেলেছেন। রিয়াদ ভাই আছেন, আমি আছি, এবাদত, খালেদও আছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়ই আছে। আশা করছি এবার চ্যাম্পিয়ন হবো।

এই অফস্পিনার আরো বলেন, আমি বিপিএলে যতদিন খেলেছি, এবার নিয়ে ছয়বার হবে। এর মাঝে দুইবার ফাইনাল খেলেছি কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। শিরোপার স্বাদ একবারও নিতে পারিনি। কিন্তু এবার আমি আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হবো।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!