আগামী বিপিএলেও কি এ অবস্থা হবে? সোমবার জানা গেল ভালো খবর। এখন থেকে আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের যে ম্যাচ ও আসর টিভিতে সরাসরি সম্প্রচার হবে, তাতে ডিআরএস সিস্টেম থাকবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, যারা ডিআরএস সিস্টেম চালান, তাদের সঙ্গে একটা দীর্ঘমেয়াদে চুক্তি করব আমরা। যেন এখন থেকে আমাদের ঘরের মাঠে যে সব আসরের খেলা টিভিতে দেখানো হবে, সেখানেও ডিআরএস থাকে।
.png)
তিনি বলেন, ডিআরএস আমাদের প্রোডাকশনের একটা অংশ। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু আইসিসি ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএস সব ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।
বিসিবি সিইও বলেন, ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএস আনার। ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের হাতে দিয়েছিলাম। সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট হবে, সেখানে এখন থেকে সবসময় ডিআরএস থাকবে।