ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ
আইপিএল ট্রফি- ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০২৩ শুরু হবে ৩১ মার্চ। প্রায় দুই মাস চলবে চার-ছক্কার ফুলঝুরি। ২৮ মে হবে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজি লিগের ফাইনাল।

ভারতের আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।

গতবারের মতো এবারও থাকছে দুটি গ্রুপ। এ-গ্রুপে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইটরাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।

Advertisement

বি-গ্রুপে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ও গুজরাট টাইটান্স।

আইপিএলের এবারের আসরে খেলাগুলো হবে ভারতের ১২টি ভেন্যুতে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!