ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নারী আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
নারী আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমা
ফাইল ছবি

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে নারী আইপিএলের প্রথম আসর। এর আগে সোমবার উদ্বোধনী আসরের জন্য মুম্বাইয়ে বসেছে মেগা নিলাম। আগেই জানা গিয়েছিল নিলামে আছেন ৯ বাংলাদেশি ক্রিকেটার। তবে এখন পর্যন্ত কেউই দল পাননি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ডব্লিউআইপিএলের নিলামে বাংলাদেশি পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার সালমা খাতুনের নাম উঠলেও আগ্রহ দেখায়নি পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই। জাহানারার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি। সালমার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ রুপি। 

এর আগে অবশ্য ‘ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ নামে যে টুর্নামেন্ট হতো ভারতের মাটিতে সেখানে দুটি আসর খেলেছেন জাহানারা আলমরা। নিলামে নাম রয়েছে নাহিদা আক্তার, লতা মন্ডল, রিতু মনি, সোবহানা মোস্তারি, সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!