ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ সেই ফুটবলারের খোঁজ মিলেছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ সেই ফুটবলারের খোঁজ মিলেছে
ক্রিশ্চিয়ান আতসু

তুরস্ক ও সিরিয়ায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তবে একদিন পর তার খোঁজ মিলেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার এই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে পাড়া পড়ে। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত থাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তবে হাসপাতালে চিকিৎসাধীন আতসুর কোনো ছবি দিতে পারেনি ডেইলি মেইল। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউক্যাসল জানায়, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’

Advertisement

এর আগে সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!