অথছ সেই লিভারপুলই কিনা এবারের মৌসুমে কোনো শিরোপা লড়াইয়ে টিকে থাকতে পারছে না। চলতি প্রিমিয়ার লিগেও ভালো অবস্থানে নেই দলটি। প্রিমিয়ার লিগ ছাড়াও এফএ কাপে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় দ্যা রেডসদের।
রোববার দিবাগত রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা।
.png)
খেলার ৩০ মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে হার্ভি এলিয়টের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৯ মিনিটে সমতায় ফেরান ব্রাইটনের লুইস ডাঙ্ক। এতে ১-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
ম্যাচ শেষে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলেন, ‘এই মৌসুমটায় এখনো আমাদের ভালোদিক দেখা যাচ্ছে না। চলতি বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঘটলো না। আসলেই আমরা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি।‘