ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হকি বিশ্বকাপে জার্মানি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:৪৯, ৩০ জানুয়ারি ২০২৩
হকি বিশ্বকাপে জার্মানি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন
ছবি: সংগৃহীত

হকিতে জার্মানির আধিপত্য বেশ পুরনো। তবে গেল ১৭ বছরে হকি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারেনি জার্মানরা। অবশেষে ঘুচলো সেই আক্ষেপ। প্রায় দেড় যুগের অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো হকি বিশ্বকাপের ট্রফি জিতে নিলো জার্মানরা।

ভারতের ওড়িশার ভুবনেশ্বরে রোববার (২৯ জানুয়ারি) রুদ্ধশ্বাস ফাইনালে গেল আসরের চ্যাম্পিয়ন বেলজিয়ামকে সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো হকির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।

ফাইনালে শুরুটা দুর্দান্ত করেছিলো বেলজিয়াম। প্রথম কোয়ার্টারেই জার্মানিকে ভয় ধরিয়ে দিয়েছিলো তারা। এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ম্যাচের ৯ মিনিটে প্রথম শটে স্কোর লাইন ১-০ করেন ফান ফ্লোরেন্ত। এক মিনিটের ব্যবধানে বেলজিয়ামকে ২-০ করেন কসইন্স টাঙ্গি। 

Advertisement

দ্বিতীয় কোয়ার্টার থেকেই নিজেদের চেনা ফর্মে ফিরতে শুরু করে জার্মানি। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১-২ করেন ওলেন নিকলাস। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকেই ২-২ করেন পেইলাত গঞ্জালো। 

চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জার্মানিকে ৩-২ এগিয়ে দেন গ্রামবুখ মাটস। একেবারে অন্তিম লগ্নে ৩-৩ করেন বেলজিয়ামের বুন টম। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতেও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ-এ ৫-৪ জিতে তৃতীয়বার বিশ্বসেরা হলো জার্মানি।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!