ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

চতুর্থবারের মতো কাকে বিয়ে করছেন রোনালদো?

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০:২২, ১২ জানুয়ারি ২০২৩
চতুর্থবারের মতো কাকে বিয়ে করছেন রোনালদো?
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও আবারও বিয়ে করতে যাচ্ছেন। প্রেমিকা সেলিনা লকসের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই রোনালদোর বিয়ের খবর জানা যায়।

২০১৫ সালে প্রথমবারের মতো দেখা হয়েছিল তাদের। দীর্ঘ ৮ বছরের প্রেমের পর রোনালদোকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সেলিনা।

ইনস্টাগ্রামে রোনালদোর প্রেমিকা সেলিনা লেখেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ সেলিনা। তিনি পেশায় মডেল।

এর আগে তিনবার বিয়ে করেছেন রোনালদো। ১৯৯৯ সালে মডেল সুজানা ওয়ের্নারের সঙ্গে সম্পর্ক শেষ করে ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। চার বছরের সংসারে জন্ম হয় একমাত্র সন্তান রোনালডের।

এছাড়া ব্রাজিলিয়ান ক্রীড়াবিদ মিশেল উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কের সময় ২০০৫ সালে জন্ম হয় অ্যালেক্সের। উমেজু বডিবিল্ডার ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: রোনালদো
লিংক সফলভাবে কপি হয়েছে!