[ খেলা ]
রোনালদোদের নতুন কোচ মার্তিনেস
রবের্তো মার্তিনেস
সাবেক বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেসকে নিজদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ব্রুনো ফের্নান্দেস-ক্রিস্টিয়ানো রোনালদোদের দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ এই কোচ।
এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। এছাড়া মার্তিনেসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা পর্তুগাল জাতীয় দলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেন তিনি।
২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন মার্তিনেস। এবারের কাতার বিশ্বকাপে ভরাডুবির পর দল থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
তবে তার অধীনে থেকে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল বেলজিয়াম। এমনকি ২০১৮ বিশ্বকাপে তৃতীয়স্থান লাভ করে দেশটি।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!