[ খেলা ]
গুঞ্জন সত্যি করে চেলসিতে স্টার্লিং
ছবি: সংগৃহীত
এবারের দলবদল মৌসুমে সব গুঞ্জনকে সত্যি করে ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দিলেন রাহিম স্টার্লিং। পাঁচ বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন স্টার্লিং।
সম্প্রতি চেলসি এবং ম্যানচেস্টার সিটি বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রান্সফার ফির বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, তাকে পেতে পাঁচ কোটি পাউন্ড খরচ হচ্ছে চেলসির।
নতুন ঠিকানায় নতুন চ্যালেঞ্জের হাতছানিতে রোমাঞ্চিত স্টার্লিং। দলকে সফল করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিলেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
চেলসিতে যোগ দিয়ে অনুভূতি প্রাকাশ করতে গিয়ে স্টার্লিং বলেন, ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি অনেক কিছু অর্জন করেছি। তবে এখনো অনেক কিছু পাওয়ার আছে এবং চেলসির জার্সিতে তা করার অপেক্ষায় আছি আমি। লন্ডন আমার বাড়ি এবং এখানেই আমার সবকিছুর শুরু হয়েছিল। আর এখন আমি প্রতি সপ্তাহে আমার বন্ধু ও পরিবারের সামনে খেলার সুযোগ পেয়েছি, অনুভূতিটা চমৎকার।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!