ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইসিসির সেরার মনোনয়নে রুট, মিচেল ও বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৮, ৪ জুলাই ২০২২
আইসিসির সেরার মনোনয়নে রুট, মিচেল ও বেয়ারস্টো
(ছবি: সংগৃহীত)

জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে তিনজনের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরমধ্যে ইংল্যান্ডের দুইজন হলেন- জো রুট ও জনি বেয়ারস্টো। তৃতীয় জন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। 

বেয়ারস্টোর ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে মাসজুড়েই। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৯৪ রান করেছেন তিনি। ওই মাসে তার গড় ছিল ৭৮.৮০। সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ৯২ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়ে ছিলেন তিনি। 

এরপর শেষ টেস্টে প্রথম ইনিংসে খেলেছিলেন ১৫৭ বলে ১৬২ রানের ইনিংস আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৪৪ বলে ৭১ রান করে।

অন্যদিকে, গত মাসেই অ্যালিস্টার কুকের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জো রুট। সেই সঙ্গে কুকের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম বয়সে (৩১ বছর ১৫৭ দিন) ১০ হাজারি ক্লাবে নাম লেখানোর কীর্তিও গড়েন তিনি। 

কিউইদের বিপক্ষে সিরিজে ৯৯ গড়ে তার সংগ্রহ ৩৯৬ রান। সিরিজে ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটি হাঁকান তিনি। এরমধ্যে লর্ডসে দল জেতানো অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলার পর ট্রেন্ট ব্রিজে খেলেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। সিরিজ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। 

একই সিরিজে দারুণ সময় কাটিয়েছেন নিউজিল্যান্ডের মিচেলও। ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ১০৭.৬০ গড়ে ৫৩৮ রান করেছিলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার। ৩টি শতকের পাশাপাশি ২টি ফিফটিও হাঁকিয়ে ছিলেন তিনি। এরমধ্যে ট্রেন্ট ব্রিজে ১৯০ রানের ইনিংস খেলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আইসিসি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!