[ খেলা ]
ঈদের খুশি ভাগ করে নিতে সাকিবের উপহার
ছবি: সংগৃহীত
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই আনন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচ্ছন্নকর্মী, মাঠকর্মী ও পিয়নদের সঙ্গে ভাগাভাগি করতে ১০ লাখ টাকা উপহার দিলেন সাকিব আল হাসান।
আগামী ২ অথবা ৩ মে মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদ সামনে রেখে বিসিবির মাঠকর্মী, পিয়ন ও পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহার হিসেবে ১০ লাখ দিয়েছেন সাকিব।
এই উপহার সকল কর্মীরা যাতে সমান ভাগ পায় সেই জন্য বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন সাকিব।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাকিব আল হাসান
লিংক সফলভাবে কপি হয়েছে!