ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ডিপিএলে নাসিরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ১৮ মার্চ ২০২২
ডিপিএলে নাসিরের সেঞ্চুরি
সেঞ্চুরির পর নাসির হোসাইন- ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেলেন এক সময়ের ফিনিশার খ্যাত নাসির হোসাইন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে প্রথমে শতক হাঁকান এনামুল হক বিজয়। এরপর শতকের দেখা পান নাসিরও।

সাভারে ডিপিএলের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফরহাদ রেজার বলে ওপেনার শাহাদাৎ হোসেন দিপু উইকেট হারানোর পর অভিমন্যু ইশ্বরনের সঙ্গে লড়তে থাকেন বিজয়। ইশ্বরনের বিদায়ের পর ব্যাট করতে নামেন নাসির। তার সঙ্গে স্কোর বাড়াতে থাকেন বিজয়।

আগ্রাসী ইনিংস খেলতে থাকা বিজয় ৫৯ বলে পূর্ণ করেন অর্ধশতক। ২৭তম ওভারে অর্ধশতক পূর্ণ করেন নাসিরও। দারুণ জুটি গড়া এই দুই ব্যাটার ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ১০৮ বলে সেঞ্চুরির দেখা পান বিজয়। এরপর অবশ্য বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ১২৫ বলে ১২৭ রান করে রেজার বলে উইকেট হারান তিনি।

এরপর দলের হাল ধরা নাসির সেঞ্চুরির দেখা পান ১০০ বলে। ৪২তম ওভারে দুই রান নিতে গিয়ে পায়ে ব্যথা পান নাসির। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করেন তিনি। ১৩ চার ও ২ ছক্কায় ১০২ বলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন এই অলরাউন্ডার।  

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!