ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইউনাইটেডেই থাকবেন কাভানি : দাবী রাংনিকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৩ জানুয়ারি ২০২২
ইউনাইটেডেই থাকবেন কাভানি : দাবী রাংনিকের
এডিসন কাভানি

এ মাসে এডিসন কাভানিকে হারানোর বিষয়টি উড়িয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তবর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক।

২০২০ সালের অক্টোবরে ফ্রি ট্রান্সফার সুবিধায় ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেবার পর রেড ডেভিলসদের হয়ে ৪৯ ম্যাচে অভিজ্ঞ এই উরুগুইয়ান স্ট্রাইকার করেছেন ১৯ গোল। যদিও ৩৪ বছর বয়সী কাভানির ইংলিশ অধ্যায় ইনজুরি সমস্যায় প্রায়ই বাঁধাগ্রস্থ হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবৈষম্য মূলক ভাষা ব্যবহারের দায়ে গত মৌসুমে ইংলিশ এফএ তাকে বিতর্কিত ভাবে নিষিদ্ধ করেছিল।

চলতি মৌসুমের শেষে ইউনাইটেডের সঙ্গে কাভানির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ট্রান্সফার মার্কেটে জোড় গুজব রয়েছে ইউনাইটেড ছেড়ে তিনি হয়তবা বার্সেলোনায় যাচ্ছেন।

এ সম্পর্কে রাংনিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাভানির সঙ্গে কথা বলেছি। আমি অবশ্যই তাকে অন্যত্র যেতে দিব না। আমার কাছে মৌসুমের বাকি সময়ের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখনো আমরা তিনটি প্রতিযোগিতায় টিকে রয়েছি। সে কারনে কাভানিকে আমাদের প্রয়োজন। আমার কাছে একটি বিষয় স্পষ্ট যে সে আমাদের সঙ্গেই থাকছে।

রাংনিকের অধীনে বৃহস্পতিবার বার্নালির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে প্রথমবারের মত কাভানি মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন।
এদিকে জানুয়ারি ট্রান্সফার মার্কেটে ইউনাইটেড ছেড়ে যাওয়া প্রায় নিশ্চিত ফরোয়ার্ড এন্থনি মার্শালের। ফরাসি এই ফরোয়ার্ডের সঙ্গে লা লিগার ক্লাব সেভিয়ার ধারের চুক্তি প্রায় চূড়ান্ত বলে ইউনাইটেডের একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়া দল ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন ডিন হেন্ডারসন, জেসি লিনগার্ড, হুয়ান মাতা ও ডনি ফন ডি বিক।

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!