ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ভিলার মোকাবেলা করবে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৬, ৭ ডিসেম্বর ২০২১
এফএ কাপের তৃতীয় রাউন্ডে ভিলার মোকাবেলা করবে ইউনাইটেড
ফাইল ছবি

এফএ কাপের তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে লিস্টার সিটির আতিথ্য গ্রহণ করবে ওয়ার্টফোর্ড এবং ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সোমবার এফএ কাপের ড্র অনুষ্ঠিত হয়।

স্ট্যামফোর্ড ব্রীজে গত মৌসুমের রানার্সআপ চেলসির মোকাবেলা করবে লিগের বাইরে থাকা চেস্টারফিল্ড। এন্টোনিও কন্টের টটেনহ্যাম হটস্পার আতিথ্য দিবে লিগ ওয়ানের মোরকাম্বেকে।

ঘরের মাঠে জায়ান্ট ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে তৃতীয় টায়ারের ক্লাব সুইনডন টাউন। এফএ কাপের সবচেয়ে নীচু সারির দল কিডারমিনিস্টার হ্যারিয়ার্স তৃতীয় রাউন্ডে চ্যাম্পিয়নশীপের ক্লাব রিডিংয়ের মোকাবেলা করবে।

আগামী ৭-১০ জানুয়ারি এফএ কাপের এবারের আসরের তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

গত মৌসুমে কোভিড-১৯ মহামারীর কারনে ফিরতি লেগের ম্যাচ বাতিল হয়ে যাবার পর এবার আবারো তা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!