ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নিলামে ম্যাক্সওয়েলের ছক্কায় ফেটে যাওয়া চেয়ার

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ১২:৩৯, ৪ মার্চ ২০২১
নিলামে ম্যাক্সওয়েলের ছক্কায় ফেটে যাওয়া চেয়ার
ফেটে যাওয়া চেয়ার হাতে নিয়ে ম্যাক্সওয়েল- ছবি: সংগৃহীত

করোনা পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতায় অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেয় পাঞ্জাব। তবে এ হার্ড হিটার ব্যাটসম্যানকে ১৪ কোটি ২৫ লাখ টাকায় নিজেদের করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তবে নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরেছে। হতাশ করেছেন ম্যাক্সওয়েলও। 

এবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েল ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যারন ফিঞ্চের দল। ওয়েলিংটনে মাত্র ২৫ বলে ক্যারিয়ারে নবম টি-টোয়েন্টি অর্ধশতক তুলে নেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৩১ বলে ইনিংস খেলে ৭০ রানে টিম সাউদির বলে আউট হন তিনি। ৮টি চার এবং ৫ টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এরমধ্যে একটি ছক্কায় অবাক কাণ্ড ঘটালেন ম্যাক্সওয়েল। 

ইনিংসের ১৭তম ওভারে জেমি নিশাম বল করেছিলেন। ওই ওভারে ম্যাক্সিওয়েল তুলে নেন ২৮ রান। ওভারের প্রথম বলে হাঁকানো ছক্কার বলটি গ্যালারির একটি চেয়ারে আঘাত হানে। এতে চেয়ারটি ফেটে যায়। 

এবার সেই চেয়ারটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  নিলামে চেয়ার বিক্রির প্রাপ্ত অর্থ গৃহহীনদের সহায়তায় ব্যবহার করা হবে।

এদিকে আগামী ৫ ও ৭ মার্চ একই মাঠে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!