[ খেলা ]
জার্মান কাপে চ্যাম্পিয়ন বায়ার্ন
ছবি- সংগৃহীত
ডিএফবি পোকালের ফাইনালে বায়ার লেভাকুজেনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বার্লিনে শনিবারের শিরোপা লড়াইয়ে ৪-২ গোলে জিতেছে হান্স ফ্লিকের দল।
দাভিদ আলাবার গোলে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। দ্বিতীয়ার্ধে দলের বাকি দুই গোল করেন লেভানদোভস্কি। লেভারকুজেনের গোল দুটি করেন সভেন বেনডার ও কাই হাভার্টস।
জার্মানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ও রেকর্ড ২০তম বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। আর কদিন আগে টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা ঘরে তুলেছে দলটি।
.png)
ট্রেবল জয়ের মিশনে বায়ার্নের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে ৩-০ গোলে জিতেছিল মিউনিখের দলটি।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!