ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

করোনায় আক্রান্ত ছিলেন বুঝতেই পারেননি বোথাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২১, ৩০ জুন ২০২০
করোনায় আক্রান্ত ছিলেন বুঝতেই পারেননি বোথাম
ইয়ান বোথাম

করোনা মহামারির ভয়ে কাঁপছে বিশ্ব। প্রতিদিনই অসংখ্য মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। না ফেরার দেশেও চলে যাচ্ছেন অনেকে। সাবেক কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার ইয়ান বোথামও আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তবে এমন কিছু বুঝতেই পারেননি তিনি, ভেবেছিলেন সাধারণ কোনো ফ্লুতে আক্রান্ত হয়েছেন।

বেশ কিছুদিন ধরেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগেছিলেন বোথাম। সে সময় বোথামের শরীরে সাধারণ ফ্লুর লক্ষণ ছিল। তাই এটাকে তিনি বেশি গুরুত্ব দেননি।

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বোথাম বলেন, ‘এটা প্রায় ছয় মাস আগের কথা। সে সময় কেউ এটা সম্পর্কে জানত না, নাম পর্যন্ত শোনেনি। আসলে আমার এটাই (কোভিড-১৯) হয়েছিল। আমি ডিসেম্বরের শেষ দিকে আক্রান্ত হয়েছিলাম। জানুয়ারির প্রথম দিকেও সমস্যা ছিল। আমি ভেবেছিলাম, খুব বাজে ভাবে ফ্লুতে আক্রান্ত হয়েছি।’

করোনাভাইরাসের কারণে পৃথিবীর ভবিষ্যৎ নয়ে চিন্তিত বোথাম। তিনি বলেন, ‘এটাযে কত দিন ধরে পৃথিবীতে আছে তা কেউ জানে না। অনেকটা অন্ধকারের মতো এটা। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

তবে সাধারণ মানুষ এই ভাইরাস নিয়ে সচেতন থাকায় বেশ খুশি তিনি। কিংবদন্তি এ ক্রিকেটার বলেন, ‘মানুষ খুব সচেতন। আশা করছি আরো দুই-এক সপ্তাহ তারা এভাবেই ধৈর্য ধরে থাকবে।’ 

আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। এই ব্যাপারেও বেশ খুশি ইয়ান বোথাম। তিনি বলেন, ‘আশা করছি দ্রুতই ক্রিকেট মাঠে ফিরবে। ডারহামে ছেলেরা অনুশীলনে ফিরেছে। ওদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে ওরা মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে। সাদা বা লাল বল, যে ধরনের ক্রিকেটই হোক না কেনো খেলাটা মাঠে ফেরা দরকার।’

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!