[ খেলা ]
করোনা প্রতিরোধে ভিডিওবার্তায় যা বললো সাকিবকন্যা
বাবার সঙ্গে ছোট্ট আলাইনা
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে বাঁচতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এমতাবস্থায় করোনা প্রতিরোধে সবার উদ্দেশ্যে ভিডিওবার্তা দিয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বড় মেয়ে আলাইনা।
শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওবার্তাটি আপলোড করেন সাকিব। ভিডিওতে আলাইনা বলে, বাইরে বের হলে আপনাকে অবশ্যই মাস্ক পড়তে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে নিয়মিত হাত ধৌত করতে হবে। শরীর সুস্থ রাখতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। করোনা প্রতিরোধে এই উপায়গুলি প্রায় সবার জানা থাকলেও মিষ্টি আলাইনার মুখে তা অন্যরকম মাধুর্যতা পেয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন >>>এখানে<<<
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!