ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

ছবিতে লুকিয়ে আছে বিড়াল ও হরিণ! আপনি কী দেখছেন?

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৬, ৯ মে ২০২২
ছবিতে লুকিয়ে আছে বিড়াল ও হরিণ! আপনি কী দেখছেন?
ছবি: সংগৃহীত

সাদা-কালোয় মেশানো কতগুলো রেখায় চোখে ধাঁধা লেগে যাওয়ার মতো অবস্থা। তবে এ ছবিতেই লুকিয়ে রয়েছে দু’টি প্রাণী। বিড়াল না হরিণ, কোন প্রাণীটি দেখা যাচ্ছে? তার উপরের নাকি নির্ভর করছে আপনার সৃজনশীল কিংবা যুক্তির মানসিকতা। 

নেটমাধ্যমে ভাইরাল এ ছবি ঘিরেই এমনই দাবি করা হয়েছে। যদিও এ ধরনের ছবি ঘিরে এমন দাবির কতটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তা নিয়ে সন্দিহান। উপরের ছবিটিও দৃষ্টিবিভ্রমের উদাহরণ।

সম্প্রতি এ ছবির ধাঁধাটি টুইটারে শেয়ার করেছেন পামেলা অ্যাপোস্টোলো নামে এক ইন্টারনেট ব্যবহারকারী। তিনি লিখেছেন, আপনার (বাঁ-দিক না ডান দিকের) মস্তিষ্ক কীভাবে কাজ করে, তার উপর ভিত্তি করেই ছবিতে একটি বেড়াল বা হরিণ দেখতে পাবেন। যে প্রাণীকেই দেখুন না কেন, এটা আসলে দৃষ্টিবিভ্রম। যা মস্তিষ্কেই তৈরি হয়েছে। যদি খুঁটিয়ে লক্ষ্য করেন, তবে সেই বিভ্রম কেটে যায়!

মস্তিষ্কের বাঁ-দিক বেশি সক্রিয় যাদের তাঁরা অনেক বেশি সৃজনশীল। অন্যদিকে, ডান দিক বেশি সক্রিয় হলে যুক্তিবাদী হওয়ার প্রবণতা থাকে বলে মনে করা হয়। যদিও এ ধাঁধার সমাধানে তা প্রমাণিত হয় কিনা, সে নিয়ে সন্দিহান অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: বিড়াল
লিংক সফলভাবে কপি হয়েছে!