ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

‘ম্যাকডোনাল্ডস’-এ প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, নাকচ সবার সামনেই

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ৪ মে ২০২২
‘ম্যাকডোনাল্ডস’-এ প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, নাকচ সবার সামনেই
ফাইল ছবি

‘ম্যাকডোনাল্ডস’-এর খাবার খুব জনপ্রিয়। এখানে সবাই যায় খাবারের উদ্দেশ্যে। কিন্তু কখনো এই জায়গায় কাউকে বিয়ের প্রস্তাব জানাতে দেখেছেন কি? এই রকম এক ঘটনাই ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে।

প্রেমিকা যখন ক্যাশ কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন, প্রেমিক তখন এক হাতে আংটি নিয়ে মেয়েটির পেছনে দাঁড়িয়ে রয়েছেন। ততক্ষণে আশপাশে থাকা সবাই নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিও করতে শুরু করেছেন। কিন্তু প্রেমিকা বসলেন বেঁকে। কোনোমতেই বিয়ের জন্য রাজি হলেন না। বরং সবার সামনেই দোকান থেকে বেরিয়ে গেলেন তিনি।

জনতার ভিড়ের মাঝে নিজের প্রিয়জনকে অভিনব পদ্ধতিতে বিয়ের প্রস্তাব জানানো বর্তমানে বহুল প্রচলিত। নেট মাধ্যমে এমন অনেক ভিডিও ভাইরাল হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেই প্রস্তাবে রাজি হন প্রেমিক-প্রেমিকারা। সেই আশা নিয়েই নিজের প্রেমিকাকে প্রস্তাব জানিয়েছিলেন। তবে তার পরিণতি এই রকম হবে, ভাবতে পারেননি তিনি।

নেট মাধ্যমে ভিডিওটি বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের অনেকেই তাকে সহানুভূতি জানিয়েছেন। ‘সারপ্রাইজ’ দিতে গিয়ে শেষে হতাশ হয়ে ফিরলেন নিজেই।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!