ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ সোশ্যাল মিডিয়ায় ]

প্রতিবেশীর চিৎকারে কাঁপে বাড়ির আসবাব, আচরণে অতিষ্ঠ ব্রিটিশ নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রতিবেশীর চিৎকারে কাঁপে বাড়ির আসবাব, আচরণে অতিষ্ঠ ব্রিটিশ নারী
ছবি: প্রতীকী

প্রতিবেশীর চিৎকারে বিরক্ত তিনি। দিন-রাত যৌনতায় মত্ত থাকে প্রতিবেশী যুগল। আর তাদের চিৎকারের শব্দে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। মধ্য রাতে নাকি আঁতকে ওঠেন তিনি। শব্দের দাপটে নাকি কাঁপতে থাকে তার বাড়ির আসবাব! তাই নিয়ে ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে বিস্তারিত অভিজ্ঞতার বিবরণ দিলেন এক ব্রিটিশ নারী।

ওই যুগলের নারী সঙ্গীটিকে নিয়ে তার অভিযোগ। মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, অভিযোগ নারীর। তিনি আর তার স্বামী নাকি জেগে বসে থাকেন দীর্ঘ ক্ষণ। অভিযোগকারী নারী আরও জানিয়েছেন, যৌনতায় মত্ত ওই যুগলের একটি তিন বছরের সন্তানও আছে। মা-বাবার কাণ্ডে নাকি মাঝ রাতে ঘুম ভেঙে যায় সেই শিশুরও। সেও তখন সমান তালে চিৎকার করতে শুরু করে। সব মিলিয়ে বিরক্ত সেই নারী ওয়েবসাইটেই ক্ষোভ প্রকাশ করেছেন।

কয়েক মাস আগে অনেক সাধ করে শহর থেকে একটু দূরে, নিরিবিলিতে এই বাড়িটি কিনেছিলেন অভিযোগকারী। সুন্দর করে সাজিয়েছিলেন নিজের বাড়ি। কিন্তু কয়েক সপ্তাহ আগে সেই বাড়ির পাশের বাড়িতে ওই যুগল তাদের সন্তানকে নিয়ে এসে ওঠেন। তার পর থেকেই শুরু হয় ‘শব্দের দাপট’। প্রথমে ওই নারী ভেবেছিলেন, তিনি ভদ্রতার খাতিরে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না। কিন্তু তাতে লাভ হয়নি। তাই বাধ্য হয়ে পোস্ট করেছেন ওয়েবসাইটে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!